লোকসমাচার,নীলফামারী প্রতিনিধি : দেশে চলমান কোভিড-১৯ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নীলফামারী ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ি ইউনিয়ন শুটিবাড়ি হাট সংলগ্ন স্থায়ী বাসিন্দা হুমায়ুন খান গত ১৩ জুলাই মৃত্যু বরণ করেন। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভ্রাম্যমান টিম তার পরিবারের ৭ সদস্যের নমুনা পরীক্ষা করলে ছেলে রাশেদ খান (২৯) কোভিড-১৯ পজেটিভ দেখা দেয়। ফলে উপজেলা প্রশাসন তাদের বাড়ি এবং বাড়ি সংলগ্ন কয়েকটি দোকান লক ডাউন করে দেন।
ইউপি চেয়ারম্যান সামছুল হক সচেতনতা বৃদ্ধির ও উক্ত পরিবারের সাহায্য সহযোগীতার ব্যাপারে প্রতিবেদককে বলেন, অদৃশ্য এই করোনা ভাইরাসের প্রাদূর্ভাব এড়াতে পূর্বের ন্যায় প্রচার প্রচরনা অব্যহত রয়েছে এবং পরিবারটির যেন কোন প্রকার অসুবিধা না হয় সেদিকে নজরদাড়ি রয়েছে। দয়াময় স্রষ্টা যেন তাকে সুস্থ্য করেন এবং দেশবাসীকে রক্ষা করেন এই প্রার্থনাই করি।






















