ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেনু হত্যার প্রধান আসামি মূল হোতা হৃদয় ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময়: ০৮:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৬৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনি দিয়ে হত্যার প্রধান আসামি ইবরাহীম হোসেন হৃদয়কে (১৯) পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম মো. জসিম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে গ্রেফতার এই মূল হোতাকে এদিন দুপুরে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে ইবরাহীম হোসেন হৃদয়কে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম। তার বাড়ি উত্তর বাড্ডার হাজিপাড়ায়। তিনি উত্তর বাড্ডা বাজারে সবজি বিক্রি করতেন। বিভিন্ন ফুটেজ দেখে হৃদয়কে এ হত্যাকাণ্ডের মূলহোতা বলে চিহ্নিত করা হয়েছে।

ঘটনার পর হৃদয় বুঝতে পেরেছিল পুলিশ তাকে খুঁজছে। তখন সে চলে যায় নারায়নগঞ্জে দুই দিন পর তার চুল ন্যাড়া করে ফেলে। এ সময় বাড্ডায় থাকা তার নানিকে সে বলে তার যত পোশাক আছে সব যেন পুড়িয়ে ফেলা হয়। তবে ঘটনার দিন হৃদয় যে পোশাকে ছিল সেটা উদ্ধার করা হয়।

দেশব্যাপী আলোচিত এই নৃশংস হত্যার ঘটনায় বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। এদের মধ্যে শাহীন (৩১), বাচ্চু মিয়া (২৮), বাপ্পী (২১), আবুল কালাম আজাদ (৫০) ও কামাল হোসেন (৪০) চারদিনের রিমান্ডে রয়েছেন। জাফর নামে একজন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

শনিবার (২০ জুলাই) সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয় লোকজন। এ ঘটনায় ওইদিন বাড্ডা থানায় ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাগনে নাসির উদ্দিন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

রেনু হত্যার প্রধান আসামি মূল হোতা হৃদয় ৫ দিনের রিমান্ডে

আপডেট সময়: ০৮:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯