ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় নেতা মিলন মনোনয়ন পাওয়ায় মোরেলগঞ্জে আনন্দ মিছিল

  • আপডেট সময়: ১১:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • ১৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলনকে মনোনয়ন দেয়ার সিন্ধান্ত চুড়ান্ত হয়।

এ দিকে এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন দলীয় মনোনয়ন পাওয়ায় রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমমাদুল হকের নেতৃত্বে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যানের মধ্যে নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমান, হারুন অর-রশীদ, মাহমুদ আলী, মোজাম্মেল হক মোজাম, আ. রাজ্জাক হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ ছাড়াও পঞ্চকরণ, নিশানবাড়িয়া, বারইখালী, চিংড়াখালী, হোগলাবুনিয়া, হোগলাপাশা, খাউলিয়া, তেলীগাতি, বলইবুনিয়া সহ বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলের নেতা-কর্মীরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কেন্দ্রীয় নেতা মিলন মনোনয়ন পাওয়ায় মোরেলগঞ্জে আনন্দ মিছিল

আপডেট সময়: ১১:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০