ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের বারান্দায় পড়াশোনা করছেন মুশফিক!

  • আপডেট সময়: ১২:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ২০৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ক্রিকেট, ঘর-সংসার সামলে সমানতালে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। স্নাতক-স্নাতকোত্তর শেষে পিএইচডির পথে হাঁটছেন তিনি। এখন করছেন এমফিল।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েই (জাবি) ডক্টরেট করছেন মুশফিকুর রহিম। গেল বৃহস্পতিবার ছিল এমফিল কোর্সের একটি পরীক্ষা। এর আগে ক্যাম্পাসের মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেন তিনি। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

স্বভাবতই তা নজর কেড়েছে নেটিজেনদের। মসজিদের বারান্দায় বসে মুশির বইপড়ার প্রশংসা করছেন অনেকেই। শিক্ষার্থী ফরিদ আহমেদ জয় বলেন, একজন মানুষ কতটা বিনয়ী হলে এমনটি করতে পারেন। এটি মুশফিকুর রহিম বলেই সম্ভব।

মুশফিকের পিএইচডির বিষয় ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট’। এখন এ নিয়ে গবেষণামূলক এমফিল করছেন তিনি। পরীক্ষা দিয়েই বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলংকা সফরে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শেষে আগামী ৪ আগস্ট রয়েছে তার পরবর্তী পরীক্ষা।

মুশফিক জাবির ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেছেন। দুটিতেই প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে জিপিএ-৫ পেয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।

শুধু ক্রিকেটে নয়, পড়াশোনায়ও মনোযোগী এবং সফল টাইগারদের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহমান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

মসজিদের বারান্দায় পড়াশোনা করছেন মুশফিক!

আপডেট সময়: ১২:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯