লোকসমাচার,জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোংলায় দাখিল পরীক্ষায় প্রবেশপত্র পায়নি ২২ পরীক্ষার্থী। ওই শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছে। এ ঘটনাটি ঘটেছে মোংলা উপজেলার চৌরিডাঙ্গা আহমাদিয়া দাখিল মাদ্রাসায়।
মাদ্রাসার সহকারী সুপার আব্দুল হালিম বলেন, পরীক্ষার এক সপ্তাহ আগে প্রবেশপত্র বোর্ড থেকে আসার কথা, অথচ আসেনি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, যেকোন মূল্যে পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে। আমরা জরুরী সভাও করেছি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শাহিনুজ্জামান বলেন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি এবং বিশেষ বিবেচনায় ওই শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বলেছেন। সে অনুযায়ী তাদের পরীক্ষা নেয়া হচ্ছে।






















