লোকসমাচার,দিনাজপুর প্রতিনিধি : সোমবার সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি পাথর বোঝাই ট্রাক থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
দাউদপুর-বিরামপুর সড়কে নবাবগঞ্জ উপজেলাধীন দেওগাঁ (চোরাপুকুর) বাজারের পশ্চিম পাশ থেকে ট্রাকটি আটক করে তা থেকে উপরোক্ত পরিমান ফেনসিডিল উদ্ধার সহ ট্রাকের চালক জয়পুরহাট সদর উপজেলার ধাড়কি ঘোনাপাড়া গ্রামের মোকলেছুর রহমানের ছেলে এরশাদ আলী ওরফে মানিক ও হেলপার জামালপুর মাস্টার পাড়ার সবদেল হোসেনের ছেলে নয়নকে গ্রেফতার করে। বগুড়া-ট-১১-০৯৩৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বলে মামলার তদন্তকারী অফিসার এস আই মাহিদুল ইসলাম জানান।






















