ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: ০৪:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ১৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দিনাজপুরের ফুলবাড়ীতে বাদশা মিয়া নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাদশা মিয়া (৪৫) ফুলবাড়ী উপজেলার আরজি শাহাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। রাতে তিনি ওই এলাকার একটি মাছের পুকুর পাহারা দিতেন। গত বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার নন্দীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুর পাহারা দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানান, ফুলবাড়ীর নন্দীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুরের নৈশ প্রহরী বাদশা মিয়া। বুধবার রাতেও তিনি ওই পুকুর পাহারা দিতে যান। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী তার লাশ দেখে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, রাতের কোনো এক সময় তাকে বিদ্যালয়ের কাছে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

দিনাজপুরে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ০৪:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০