ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রিয়া সাহার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

  • আপডেট সময়: ০৮:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ‘বাংলাদেশি সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে- এমন দেশদ্রোহী মন্তব্য করার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে কুমিল্লার আদালতে রাষ্ট্রদ্রোহের একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক সোহেল রানার আদালতে মামলাটি দায়ের করেন কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা ও মহানগর ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল। মোস্তফা কামাল নগরীর মনোহরপুর এলাকার মো. আবদুল জলিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম। অ্যাডভোকেট শরীফুল ইসলাম জানান, মামলার বিষয়ে বিজ্ঞ আদালত এখনও কোন আদেশ দেননি।

উল্লেখ্য, গত বুধবার বিভিন্ন ধর্মের ২৭ জন মানুষকে ডেকে তাদের দুর্ভোগের কথা শোনেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে মিয়ানমার, নিউজিল্যান্ড, ইয়েমেন, চীন, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, জার্মানি ও বাংলাদেশসহ অন্তত ১৬টি দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ট্রাম্পকে বলেন, বাংলাদেশ প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই। ট্রাম্পের কাছে প্রিয়া সাহার এই নালিশের ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কুমিল্লায় প্রিয়া সাহার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

আপডেট সময়: ০৮:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯