লোকসমাচার,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিবসটি পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ অফিসে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং দেশ ও জাতীর জন্য তার ভ’মিকার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসনে,মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ও ইউনুস তালুকদার। এরপূর্বে একটি আনন্দ র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে । পুষ্পমাল্য অর্পণ করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে । অপর দিকে বিকালে উপজেলা প্রশাসন দিবসটি পালনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।






















