ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু

  • আপডেট সময়: ১১:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ১৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অজ্ঞাতপরিচয় সে নারীকে ছেলেধরা সন্দেহ করে স্থানীয়রা পিটুনি দিলে তিনি মারাত্মক আহত হন। পরে আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শিশুচোর সন্দেহে এক নারীকে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে ও পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু

আপডেট সময়: ১১:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯