ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পাবনায় ছেলে ধরা সন্দেহে যুবককে গণপিটুনি

  • আপডেট সময়: ১১:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় ছেলে ধরা সন্দেহে রাসেল রানা (৩২) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে বনগ্রাম দীঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে বনগ্রাম দীঘিপাড়া গ্রামের নায়েব আলীর ছেলে আবদুল্লাহ (৪) বাড়ির সামনে রাস্তায় পাশে বসে খেলছিল। এ সময় রাসেল রানা নামের ওই যুবক শিশুটিকে ডেকে চুইংগাম দেয়ার চেষ্টা করে। তবে চুইংগাম না নিয়ে আব্দুল্লাহ দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় একটি বাটাল বের করে শিশুটির পিঠে আঘাত করে রাসেল।

পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে রাসেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে ধরা সন্দেহে জনতার হাতে আটক এক যুবককে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

এবার পাবনায় ছেলে ধরা সন্দেহে যুবককে গণপিটুনি

আপডেট সময়: ১১:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯