ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিন্নির পক্ষে লড়তে বরগুনা যাচ্ছেন ৪০ আইনজীবী

  • আপডেট সময়: ০২:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ২১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর সাক্ষী ও তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে লড়তে ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদসহ ৪০ জন আইনজীবী বরগুনা আদালতে শুনানির জন্য যাবেন। যদিও মিন্নি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ডের দ্বিতীয় দিনেই তিনি এই স্বীকারোক্তি দিতে রাজি হন বলে তাকে আদালতে তোলা হয়।

এ নিয়ে আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, দুপুরে আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ইব্রাহিম খলিলের সাথে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর ফোনে যোগাযোগ করেন। তখন মিন্নির বাবা আইনজীবী নিয়োগের জন্য অনুরোধ করেন। সে অনুরোধের পরে আমরা হাইকোর্ট ও জজকোর্ট মিলিয়ে ৪০ সদস্যের আইনজীবী টিম যাবো।

ইব্রাহিম খলিল বলেন, আমরা আগামী ২৩ জুলাই বরগুনা আদালতে শুনানিতে যাব। আজ দুপুরে মিন্নির বাবার সাথে আমার ফোনে কথা হয়েছে। তাকে আইনি সহায়তা দেওয়ার কথা বলায়, তিনি আবেগে আপ্লুত হয়ে আমাদের যেতে অনুরোধ করেছেন।

তিনি বলেন, অনেক আইননজীবী ও হিউম্যান রাইটস সংগঠনের সদস্য শুনানিতে যেতে ইচ্ছুক। আদালতে দুই পক্ষে আইনজীবী থাকলে সত্য উদঘাটন সহজ হবে।

এর আগে গত বুধবার বিকেলে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মিন্নির ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। ওইদিন তার পক্ষে কোন আইনজীবী লড়েননি। এ বিষয়ে মিন্নির বাবা বলেছিলেন, ষড়যন্ত্র করে কোন আইনজীবী তার পক্ষে লড়েননি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

মিন্নির পক্ষে লড়তে বরগুনা যাচ্ছেন ৪০ আইনজীবী

আপডেট সময়: ০২:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯