ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট সময়: ০৩:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ১৮৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শোয়েব রিগানকে (২৬) মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শহরের রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সামনে তাকে অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। পড়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। রিগান শহরের মঝের পাড়ার আজম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে রিগান নিজের মোটরসাইকেলে করে রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে আসছিল। এই সময় তাকে গতিরোধ করে ৭/৮ জনের একদল যুবক। যুবকরা ধারালো অস্ত্র দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, হামলাকারিদের ধরতে এরই মধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময়: ০৩:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯