ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬৪ জেলাতেই নির্মাণ হবে সারের বাফার গোডাউন : শিল্প প্রতিমন্ত্রী

  • আপডেট সময়: ১০:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
  • ১২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,যশোর প্রতিনিধি : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আপদকালীন মজুদ বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬৪ জেলাতেই সারের বাফার গোডাউন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম দফায় ১৩টি ও দ্বিতীয় দফায় ৩৪টি গোডাউন নির্মাণ করা হবে।

রোববার দুপুরে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে তিন দশমিক আট একর জমির উপর নির্মিত বাফার গোডাউন নির্মাণ কাজ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ফসল উৎপাদনে সারের বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ সংকট দূর করতে সার মজুদ করতে হবে। এজন্য আমদানি করা ও নিজস্ব উৎপাদিত সার বিভিন্ন জেলার চাহিদা মোতাবেক স্ব-স্ব জেলায় মজুদ রাখা হবে। এজন্যই বিসিআইসির নিজস্ব গোডাউন নির্মাণ করা হচ্ছে।
এদিকে বিসিআইসি চেয়ারম্যান হাইয়ুল কাইয়ুম জানিয়েছে, ৪৭টি গোডাউন নির্মাণে সরকার প্রায় দুই হাজার ৬শ’ কোটি টাকা ব্যয় করছে। এর ফলে খোলা আকাশের নিচে আর সার ফেলে রাখতে হবে না।

পরিদর্শনকালে শিল্প প্রতিমন্ত্রীর সাথে বিসিআইসির কর্মকর্তা ও সার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যশোরে নির্মিত বাফার গোডাউনটির ধারণ ক্ষমতা ১০ হাজার মেট্রিক টন। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

৬৪ জেলাতেই নির্মাণ হবে সারের বাফার গোডাউন : শিল্প প্রতিমন্ত্রী

আপডেট সময়: ১০:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯