ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শ্রমিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময়: ০৬:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
  • ২০৫ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোটার : রংপুরে শ্রম আদালত ও শ্রমিক হাসপাতাল স্থাপন,উপ-পরিচালকের কার্যালয় আঞ্চলিক শ্রম দপ্তর,রংপুর- এ ট্রেড ইউনিয়ন নিবন্ধন কার্যক্রম চালুর দাবিতে আজ শনিবার সকাল ১১ টায় শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব সুভাষ রায়, সদস্য আব্দুস ছাত্তার বকুল, সবুজ হাসান সাগর, সুজন বাসফোর প্রমুখ।
বক্তারা বলেন, চিকিৎসা সেবা আজ ব্যবসায় পরিণত হয়েছে। শ্রমজীবী মানুষ দুরারোগ্য ব্যাধিতে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ধাবিত হলেও অর্থাভাবে চিকিৎসা করতে পারে না। উৎপাদনের মুল চালিকা শক্তি শ্রমজীবী মানুষের চিকিৎসার দায়িত্ব সরকার অস্বীকার করতে পারে না। গরীব শ্রমজীবী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রংপুরে একটি শ্রমিক হাসপাতাল নির্মাণ করা প্রয়োজন।
বক্তারা আরো বলেন, উপ-পরিচালকের কার্যালয় আঞ্চলিক শ্রম দপ্তর,রংপুর-এ ট্রেড ইউনিয়ন নিবন্ধন কার্যক্রম শুরুর ব্যাপারে সরকারী গেজেট প্রকাশিত হলেও তা এখনো শুরু হয়নি। ফলে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য রংপুর অঞ্চলের শ্রমিক সংগঠনসমুহকে রাজশাহী যেতে হচ্ছে। রাজশাহীতে গিয়ে ট্রেড ইউনিয়ন নিবন্ধন করতে হয়রানী ও ভোগান্তির শিকার হচ্ছে শ্রমিক নেতারা।
বক্তারা,অবিলম্বে রংপুরে শ্রম আদালত ও শ্রমিক হাসপাতাল স্থাপন এবং ট্রেড ইউনিয়ন নিবন্ধন কার্যক্রম চালুর জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

রংপুরে শ্রমিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৬:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮