ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংগ্রাম হত্যায় এবার মাকেও হত্যার হুমকি

  • আপডেট সময়: ০২:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: খুলনার আলোচিত সারজিল ইসলাম সংগ্রাম হত্যা মামলার বাদী নিহতের মা সাবিনা ইয়াসমিন মিলিকে প্রাণনাশের হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করে নিতে বলেছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে মীনা কামাল (৫০)। এ ঘটনায় রূপসা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন।

জিডিতে মিলি মিলি তার ছেলে সংগ্রাম হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে মোস্তফা কামাল ওরফে মীনা কামালকে উল্লেখ করেছেন। মীনা কামাল রূপসা উপজেলার বাগমারা এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।

ডায়েরিতে তিনি আরও বলেন, গত ২০ অক্টোবর দুপুরে বাগমারা বীরশ্রেষ্ট রুহুল আমিন সড়ক পাওয়ার হাউজের সামনে মোস্তফা কামাল ওরফে মীনা কামালের সঙ্গে দেখা হলে তিনি আমাকে মামলা তুলে নিতে বা আপোষ করে নিতে বলেন। আমি তার কথায় প্রতিবাদ করলে তিনি আমার প্রতি মারমুখী আচরণ করেন এবং প্রকাশ্যে খুন করার হুমকি দেন। মীনা কামাল যেকোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের জান ও মালের ক্ষতি করতে পারে এবং আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য আমার নামে মিথ্যা মামলা বা অভিযোগ করতে পারে।

উল্লেখ, গত ২৬ সেপ্টেম্বর বাগমারা হিমায়ন বরফ কলের কাছে একটি চায়ের দোকানের সামনে সারজিল ইসলাম সংগ্রাম খুন হন। এ ঘটনায় সংগ্রামের মা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার ৯ আসামির মধ্যে ৮ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জনাববন্দি দিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

সংগ্রাম হত্যায় এবার মাকেও হত্যার হুমকি

আপডেট সময়: ০২:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯