ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিন পর খুলে দেয়া হলো বিএনপির কার্যালয়

  • আপডেট সময়: ০৪:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ১১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চার দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছে পুলিশ। রোববার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন নেতারা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে অফিসের ভেতরে প্রবেশ করে নেতাকর্মীরা।

এ সময় প্রিন্সের সাথে বেশ কয়েকজন আইনজীবীও কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে দুপুর থেকে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন রাত থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটএঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

পরদিন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে চলাচলের জন্য এ রাস্তা খুলে দেয়া হলেও শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটএঙ্গেল চলাচলের সড়ক আবার বন্ধ করে দেয়া হয়।

আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে নয়াপল্টন প্রবেশের দুই দিকের রাস্তার ব্যারিকেড তুলে নিয়ে সাধারণ মানুষের জন্য এই রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

৪ দিন পর খুলে দেয়া হলো বিএনপির কার্যালয়

আপডেট সময়: ০৪:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২