ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন কত প্রকার জানুয়ারিতে দেখিয়ে দেব : তাপস

  • আপডেট সময়: ০৭:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী ২০২৪ সালের জানুয়ারিতে তা দেখিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১২ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ তাপস বলেন, ‘আজকে ঢাকা ফুঁসে উঠেছে। আমরা আর কোনো নৈরাজ্য বরদাশত করব না। আজকে থেকে আমরা আর ঘরে যাব না। ৭১ সালে মানুষ যেমন রণাঙ্গনে গেছে, তেমনি আমরা রাজপথে থাকব।’

তাপস বলেন, ‘বাংলাদেশের একমাত্র কাণ্ডারি শেখ হাসিনা। তার নেতৃত্বে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ঢাকাসহ সারা দেশে দুর্গ গড়ে তোলা হবে। বিএনপির নৈরাজ্য প্রতিহত করা হবে।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

সুষ্ঠু নির্বাচন কত প্রকার জানুয়ারিতে দেখিয়ে দেব : তাপস

আপডেট সময়: ০৭:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩