ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশস্থলে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

  • আপডেট সময়: ০৮:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশস্থলে অসুস্থ হয়ে জিন্নাত আলী হারুন (৪৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি। এ ছাড়া অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন মোতালেব হোসেন দোলন। তিনি মোহনপুর উপজেলার যুবলীগের সহ-সভাপতি।

শুক্রবার (১১ নভেম্বর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলে মাঠে সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন হারুন ও দোলন। সেখানেই দুজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের ঢামেকে নিয়ে গেলে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসকরা হারুণকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলার ধরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছান হারুণ ও দোলন। তারা একসঙ্গে ঢাবি এলাকাতেই ছিলেন। পরে মোহসিন হলের মাঠে তারা অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাই। অসুস্থ অবস্থায় দোলনকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

সমাবেশস্থলে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

আপডেট সময়: ০৮:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২