ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে : ডিবি প্রধান

  • আপডেট সময়: ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ১১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার সকালে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের শীর্ষস্থানীয় এই দুই নেতাকে তাঁদের বাসা থেকে তুলে নিয়ে যায় বলে দাবি করেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরের বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে : ডিবি প্রধান

আপডেট সময়: ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২