ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি গ্রেপ্তার

  • আপডেট সময়: ১০:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ১২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মালয়েশিয়ার আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে ১৬২ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন অন্তত ১১৮ জন।

গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে মিয়ানমারের ২৩ জন, ইন্দোনেশিয়ার ১১ জন ও পাকিস্তানের ১০ জন শ্রমিক রয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিট কিয়ারা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে জানানো হয়, কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান চলবে।

কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র না থাকায় ১৬২ নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১৮ বাংলাদেশি, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।

ট্যাগ
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি-বেসরকারি ২১ সমঝোতা, ২ অনুদান চুক্তি

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময়: ১০:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩