ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

  • আপডেট সময়: ১০:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

আপডেট সময়: ১০:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩