ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা ঘোষণা সোমবার

  • আপডেট সময়: ০৫:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ১১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা দেবে বিএনপি। আগামীকাল সোমবার বিকাল তিনটায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষরিত এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানানো হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়র সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশ প্রতিদিনকে জানান, আগামীকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করা হবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’তে ২৭টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব দল সহমত জানিয়ে রাজপথে আন্দোলন করবে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকারকে নিয়ে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’র ২৭ দফা বাস্তবায়ন করা হবে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

বিএনপির ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা ঘোষণা সোমবার

আপডেট সময়: ০৫:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২