ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময়: ০৭:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রবিবার (১২ ফেব্রুয়ারি) শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগ মুহূর্তে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরে পদযাত্রা ঘোষণা করছি।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে সবাই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান খন্দকার মোশাররফ।

এরপর বিকেল ৩টার দিকে শ্যামলী ক্লাব মাঠ থেকে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময়: ০৭:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩