ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির গণসমাবেশ; মিছিলের নগরী খুলনা

  • আপডেট সময়: ০২:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • ৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তাল মিছিল আর স্লোগানে মুখর খুলনা নগরী। পথে পথে ভোগান্তি উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে সমাবেশ স্থল ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস, ফেরিঘাট, শিববাড়ি মোড় পর্যন্ত ছড়িয়েছে। এখনও শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন।

সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে দুপুর ২টা থেকে। তবে শুক্রবার রাত থেকেই সমাবেশস্থল দখলে নিয়েছে নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টার মধ্যে বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় ভরে গেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলের আশেপাশে অবস্থান করছেন। নেতাকর্মীরা বলছেন, খুলনা থেকে ১৮টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই সাথে লঞ্চ ধর্মঘট ও ট্রলার পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। ফলে খুলনায় পৌঁছাতে পথে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরও সমাবেশ স্থলে উপস্থিত হতে পেরে আনন্দিত নেতাকর্মীরা।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ‘সমাবেশ কেন্দ্র করে সহিংসতা হলে তার দায় সরকারকে নিতে হবে’।

অপরদিকে দিকে বিএনপির সমাবেশের একদিন আগে শুক্রবার বড় শোডাউন করে রাজপথে সন্ত্রাস নৈরাজ্য হলে তা প্রতিহত করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। ফলে সমাবেশ ঘিরে টান টান উত্তেজনা রয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

বিএনপির গণসমাবেশ; মিছিলের নগরী খুলনা

আপডেট সময়: ০২:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২