ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির গণসমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া

  • আপডেট সময়: ১১:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • ৯৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশের হোটেল ও অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। আর সেখানেই তাদের রান্না-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সমাবেশকে ঘিরে দুই দিন আগেই নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে রান্না করে সেখানে বসেই খাওয়া-দাওয়া করছেন।

মাঠে অবস্থান করা বিএনপির এক নেতা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা মাঠে নেমেছি। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।

এরআগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরে গণসমাবেশ করেছে বিএনপি। এটি হবে বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

বিএনপির গণসমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া

আপডেট সময়: ১১:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২