ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী আটক

  • আপডেট সময়: ০৬:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ১০৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে প্রিজনভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এ ছাড়া বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আবদুস সালাম, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকনসহ অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি বিএনপির।

এদিকে বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। এ সময় বিএনপির অনেক নেতাকর্মী কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নিতে দেখা যায়।

এর আগে, এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করেেই রাস্তার ওপর জনসভার অনুমতি দেওয়া হবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চাইলে সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে সমাবেশ করতে পারে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী আটক

আপডেট সময়: ০৬:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২