ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলো ইসলামী আন্দোলন

  • আপডেট সময়: ০৮:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • ১৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার সন্ধ্যায় নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

দলটির বরিশাল সিটি মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীম সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

বরিশালের ভোট চলাকালে প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

বরিশাল-খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলো ইসলামী আন্দোলন

আপডেট সময়: ০৮:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩