ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে সামনে রেখে সর্বনাশা আতঙ্কের পরিস্থিতি তৈরিতে মরিয়া সরকার: রিজভী

  • আপডেট সময়: ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণআন্দোলনকে নস্যাৎ করতে কোন কারণ ছাড়াই নাশকতার মামলা দিচ্ছে সরকার। নির্বাচনকে সামনে রেখে সর্বনাশা আতঙ্কের পরিস্থিতি তৈরী করতে মরিয়া সরকার। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ সাজানোর অংশ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী রণপ্রস্তুতি শুরু করেছে, ঝাপিয়ে পড়েছে বিরোধী নেতা-কর্মীদের ওপর।

সোমবার (৮ মে) বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, জনগণ রাজপথে নেমেছে, যতই কৌশল করুক এবার পার পাবেনা, জেল জুলুম হুলিয়া দিয়ে পার পাওয়া যাবেনা।

সরকার ভয় থেকে বিরোধী নেতাদের গ্রেফতার করছে, যাতে একটা কার্যকর আন্দোলন গড়ে উঠতে না পারে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকারের অনড় ও এক গুঁয়েমি অবস্থান জনগণ নস্যাৎ করে দেবে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

নির্বাচনকে সামনে রেখে সর্বনাশা আতঙ্কের পরিস্থিতি তৈরিতে মরিয়া সরকার: রিজভী

আপডেট সময়: ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩