ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময়: ০৪:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা।

রোববার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে শেরে বাংলা নগর এলাকায় তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন দলটির শীর্ষ নেতারা।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে দলের জাতীয় নেতারা ছাড়াও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণসহ ফাতেহা পাঠ করেন।

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমর বীর উত্তম, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলের জাতীয় নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন। সেখানে পৌঁছে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির শীর্ষ নেতারা।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

আপডেট সময়: ০৪:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩