ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু ১১টায়

  • আপডেট সময়: ০৪:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ১০১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নয়াপল্টনের পরিবর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণতন্ত্রকে রক্ষায় সবাইকে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিয়ে তা সফল করার আহবান জানান তিনি।

শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটি সদস্যদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

এ সময় তিনি মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং মুক্তির দাবি করেন।

তিনি বলেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে। এর আগে আমরা বিভাগীয় সমাবেশ করেছি অত্যন্ত শান্তিুপূর্ণভাবে।

মোশাররফ বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। তারা বিএনপিকে ধ্বংস করতে অপচেষ্টায় লিপ্ত। কোনো ধরনের ষড়যন্ত্রই আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।

আগামীকালের (১০ ডিসেম্বর) সমাবেশ সফল করতে নির্ধারিত সময়ে সবাইকে উপস্থিত হওয়ার আহবান জানান খন্দকার মোশাররফ।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু ১১টায়

আপডেট সময়: ০৪:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২