ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোবরের ট্যাংকে ডুবে ৪ ভারতীয়র মৃত্যু

  • আপডেট সময়: ১১:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
  • ১৪৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ইতালির একটি দুগ্ধ খামারে গোবরের ট্যাংকে ডুবে মারা গেছেন ভারতের পাঞ্জাব থেকে যাওয়া চার ব্যক্তি। দেশটির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে এ ঘটনা ঘটেছে।

তদন্তে উঠে এসেছে গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডেই মৃত্যু হয়েছে তাদের। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

নিহতদের মধ্যে প্রেম সিং এবং তারসেম সিং নামের দুই ভাই এই খামারের মালিক। অপর দুজন হলেন খামারটির কর্মচারী আরমিনদার সিং এবং মাজিনদার সিং।

তারা ট্যাংকটি খালি করছিলেন। এসময় একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য অন্যরা ট্যাংকের ভেতর লাফ দিলে সবাই মারা যান বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার তারা দুপুরের খাবার খেতে না যাওয়ায় তাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকটিতে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

পরে দমকলকর্মীরা এসে মৃতদেহগুলো উদ্ধার করেন। তদন্তকারীরা মনে করছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

ইতালির কৃষিমন্ত্রী তেরেসা বেলানোভা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কর্মস্থলের নিরাপত্তাকে আমরা মানুষের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করি।

মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত খামারটি। এ নিয়ে চলতি বছর কর্মস্থলে দুর্ঘটনায় দেশটিতে মোট ৪৮৬ জন মারা গেল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোবরের ট্যাংকে ডুবে ৪ ভারতীয়র মৃত্যু

আপডেট সময়: ১১:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯