ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময়: ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ১০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে টানা দশমবারের নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরকারি দলটির সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়। নতুন এ কার্যনির্বাহী সংসদে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুননির্বাচিত হন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়

আপডেট সময়: ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২