ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরকে ভারতের অংশ বললেন পাকিস্তানের মন্ত্রী

  • আপডেট সময়: ১০:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
  • ২৪৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচা ডেস্ক : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েন অব্যাহত। এরই মধ্যে জম্মু-কাশ্মীর ভারতের অংশ বলে জানালো পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে গিয়ে এ কথা বললেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের জেনিভায় রয়েছেন।

মঙ্গলবার কুরেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে ভারত। তাই যদি হয়, তা হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ভারতের ওই রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখতে দেওয়া হচ্ছে না কেন? দাঁত চেপে মিথ্যা বলে যাচ্ছে ভারত। কার্ফু উঠলেই আসল ছবিটা বেরিয়ে পড়বে। আর গোটা বিশ্ব ঘুম ভেঙে দেখবে কী ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে সেখানে।

জম্মু-কাশ্মীরকে ভারতের রাজ্য বলে উল্লেখ করে ইতোমধ্যে পাক বিদেশমন্ত্রীকে নিয়ে বিদ্রুপ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাধীনতার ৭২ বছর পর অবশেষে পাকিস্তান কাশ্মীরকে ভারতের অংশ বলে মেনে নিল বলে কটাক্ষ করেছেন অনেকে।

অন্যদিকে, জম্মু-কাশ্মীর নিয়ে এ দিন রাষ্ট্রপুঞ্জে ১১৫ পাতার বিশেষ ডসিয়ার জমা দেয় পাকিস্তান। উপত্যকার বিশেষ মর্যাদা বিলোপের পর কেন্দ্রীয় সরকারের সমালোচনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা যে মন্তব্য করেছিলেন, তারও উল্লেখ রয়েছে তাতে। সেই ডসিয়ার জমা দিয়ে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন কুরেশি। উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে যৌথ তদন্ত কমিটি গড়ার দাবিও তোলা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কাশ্মীরকে ভারতের অংশ বললেন পাকিস্তানের মন্ত্রী

আপডেট সময়: ১০:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯