ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন রিজভী

  • আপডেট সময়: ১১:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ১৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গ্রেফতার হয়ে কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এলএলএম (মাস্টার্স) পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে বসে এই পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন। রিজভী আহমেদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুহুল কবির রিজভী নিজেও একজন আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম’র ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। এজন্য তার আইনজীবী পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতি দেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন রিজভী

আপডেট সময়: ১১:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩