ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর পথ নেই : মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৭:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ১০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গণতন্ত্র ফেরাতে বিএনপির সামনে লড়াই করা ছাড়া অন্য কোনো পথ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, রাজনীতি আর গণতন্ত্রকে ধ্বংস করার হীন চক্রান্ত করছে সরকার। গণতন্ত্র ফেরাতে বিএনপির সামনে এখন লড়াই করা ছাড়া অন্য কোনো পথ নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে জয়ের বিকল্প নেই। সেজন্য আমাদের তৈরি হতে হবে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দয়া করে ছোট-খাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করবেন না। একদিকে আমার ভাইয়ের মৃতদেহ মর্গে পড়ে আছে আর আপনারা এখানে কমিটি নিয়ে সংঘাত তৈরি করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।

বিএনপির এই নেতা বলেন, কমিটি গঠন নিয়ে কারা সমস্যা তৈরি করে। আমি অনুরোধ করব, নাম ঠিকানা তৈরি করে তাদের অবিলম্বে দল থেকে বহিষ্কারের করা ব্যবস্থা করা হোক।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর পথ নেই : মির্জা ফখরুল

আপডেট সময়: ০৭:১২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২