ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি : রওশন এরশাদ

  • আপডেট সময়: ০৭:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • ৯৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাসী। সে কারণে দেশের সব ক্রান্তিকালেও জাপা নির্বাচনে অংশ নেয়। আগামীতেও সব নির্বাচনে অংশ নেবে।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ক্ষমতা ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছিলেন। কিন্তু সেদিন জাতীয় পার্টিকে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করতে দেওয়া হয়নি। পার্টির শীর্ষনেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকে দেশে প্রতিহিংসার রাজনীতির শুরু হয়।

এসময় তিনি নেতাকর্মীদের বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে ঐক্য বজায় রেখে পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

আগামী সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি : রওশন এরশাদ

আপডেট সময়: ০৭:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২