ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ

  • আপডেট সময়: ০৭:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

শুক্রবার সকালে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে গিয়ে এই আমন্ত্রণ জানায়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে দলটির সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এ সময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, ‘আমাদের সব নেতা কারাগারে। আমরা সম্মেলনে কীভাবে যাব? এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, ‘এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আমরা আশা করি, আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।’

এরপর প্রিন্স বলেন, ‘দলের হাই কমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’

আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ

আপডেট সময়: ০৭:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২