স্বপন কুমার দাস,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি।
গত ১৪ ই জুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নড়াইল জেলা শাখায় আনিচুজ্জামান সোহাগ বিশ্বাস কে সভাপতি ও মোঃ মাজেদুল ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোস্তাক মোল্যা,দপ্তর সম্পাদক নাঈমুর রহমান।
এছাড়াও আগামী এক মাসের মধ্যে ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রিয় কমিটি।
স্বপন কুমার দাস
তাং- ১৫/০৬ ২০২৬ ইং

























