ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

  • আপডেট সময়: ১১:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঠাকুরগাঁওয়ে পনের বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) ভোর রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় একটি গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ওই কিশোরীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালিতলা বাজার এলাকার আনারুলের ছেলে তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে রনি (২১) এবং রহমান মাজেদুরের ছেলে মাসুদ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার কালিতলা বাজার সংলগ্ন এলাকায় গ্রেপ্তারকৃত আসামি রনির বাবার গোডাউন ঘরের সামনে দিয়ে ওই তিন যুবকের মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখতে পায় টহলরত পুলিশের সদস্যরা। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই গোডাউন ঘরে অভিযান চালায়। এসময় গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার করে। কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেই সাথে তিন যুবককে আটক করেন।

এদিকে রোববার এই ঘটনায় মেয়ের বাবা সদর থানায় ওই তিন যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী কিশোরী অভিযোগ করে বলেন, সপ্তাহখানেক আগে তার বান্ধবীর মাধ্যমে অভিযুক্ত তামিমের সাথে তার পরিচয় হয় এবং সেই সুবাদে তামিম তাকে গতকাল ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বিভিন্ন স্থানে ঘুরার পর কৌশলে তাকে কালিতলা বাজারের একটি নির্জন গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তামিমসহ তার অন্য দুই বন্ধু রনি ও মাসুদকে ডেকে এনে তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। রোববার ভোর আনুমানিক ৩টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান ভুক্তভোগী এই কিশোরী।

ভুক্তভোগীর কিশোরীর পরিবারের সদস্যরা জানান, মেয়েটি তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল এবং পরবর্তীতে রাতে ফোনে তার পরিবারকে জানায় যে, অনেক রাত হয়ে যাওয়ায় সেই বান্ধবীর বাসাতেই থাকবেন। পরবর্তীতে এ ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন। সন্তানের সাথে এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারও।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, গত রাতে থানা পুলিশের টহল দল কালিতলা বাজারের একটি গোডাউনের সামনে সন্দেহভাজন মোটরসাইকেলের গতিবিধি দেখে সেখানে অভিযান চালায় এবং ভেতর থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা ঘটনাস্থল থেকেই তামিমসহ তিন যুবককে আটক করেছি। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

আপডেট সময়: ১১:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬