ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় তরুণীকে গণধর্ষণ: ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা

  • আপডেট সময়: ০২:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ১৬৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: খুলনা রেলওয়ে (জিআরপি) থানায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে বরখাস্ত হওয়া ওসি উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে গণধর্ষণ মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভিকটিম নিজে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন। দুপুর সাড়ে ১২টা-১টার দিকে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম।

ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত ১০ আগস্ট রাতে জিআরপি থানায় আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ০৩।

এর আগে থানায় ওই তরুণীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। ক্লোজড হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- জিআরপি থানার ওসি ওছমান গণি পাঠান ও এসআই নাজমুল হক।

মামলার অভিযোগে বলা হয়, গত ২ আগস্ট ওই তরুণী যশোর থেকে ট্রেনে খুলনায় আসেন। ট্রেন থেকে নামার পর রাত সাড়ে ৭টার দিকে খুলনা রেল স্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করে।

পরে গভীর রাতে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্য পালাক্রমে তাকে ধর্ষণ করেন।

পরদিন শনিবার তাকে ৫ বোতল ফেন্সিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করা হয়। আদালতে বিচারকের সামনে নেয়ার পর ওই তরুণী জিআরপি থানায় তাকে গণধর্ষণের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। এরপর বিচারক তার ডাক্তারী পরীক্ষার নির্দেশ দেন। পাশাপাশি বিষয়টি আমলে নিয়ে গত সোমবার পাকশী রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এরপর সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম তরুণীর স্বাস্থ্য পরীক্ষা হয়।

ঘটনার পর বুধবার ওসমান ও নাজমুলকে খুলনা রেলওয়ে থানা থেকে পাকশি রেলওয়ে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয় তিন সদস্যের একটি কমিটি। ওই কমিটির সুপারিশের আলোকে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি-বেসরকারি ২১ সমঝোতা, ২ অনুদান চুক্তি

থানায় তরুণীকে গণধর্ষণ: ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট সময়: ০২:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯