ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিন পোষেন ইমরান খানের স্ত্রী বুশরা!

  • আপডেট সময়: ০২:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ১৪০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা মানেকাকে পাকিস্তানের লোকেরা গুগলে সবচেয়ে বেশি খোঁজাখুঁজি করেছেন গত এক বছর ধরে। সাম্প্রতিক সমীক্ষা অন্তত এমনটাই বলছে।

ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা মানেকাকে নিয়ে নানা ধরনের লেখা হয়েছে, কিন্তু বুশরার রহস্য এখনো রয়ে গেছে। সব সময়ই হিজাবে মুখ ঢেকে রাখেন তিনি। যদিও ইমরানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ ও রেহাম খান জনসমক্ষে প্রায়ই আসতেন। রেহাম তো বিবিসি-তে সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন।

শোনা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগে বুশরাকে অনুসরণ করতে শুরু করেছিলেন ইমরান খান। বেশ কয়েক বছর ধরেই তার কাছ থেকে আধ্যাত্মিক পথপ্রদর্শনের সাহায্য নিচ্ছিলেন ইমরান। গত বছর ফেব্রুয়ারিতে আচমকা বুশরাকে বিয়ে করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন ইমরান। তার ছয় মাসের মধ্যেই সাবেক ক্রিকেটার ও রাজনীতিক দেশের প্রধানমন্ত্রী হয়ে যান।

সম্প্রতি পাকিস্তানি এক সাংবাদিকের এক রিপোর্টে দাবি করা হয়েছে, বুশরা মানেকার কাছে দুটি ‘জিন’ রয়েছে। ওই জিনদ্বয়কে রান্না করা গোশত খাওয়ান বুশরা। আর তার জেরেই নাকি সব অসম্ভব সম্ভব হয়ে যায়।

রিপোর্টের আরো দাবি, একটি গলার আওয়াজ শুনতে পান বুশরা। আর সেই আওয়াজই নাকি তাকে সঠিক পথ বলে দেয়। বুশরার পরিবারের এক সদস্যের দাবি, বুশরাকে সেই অশরীরী আওয়াজ জানিয়েছিল, যদি ইমরান খান প্রধানমন্ত্রী হতে চান তবে তাকে সঠিক মহিলাকে বিয়ে করতে হবে। যদিও এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বুশরা।

রিপোর্টে আরো উল্লেখ, বুশরা প্রথমে ইমরানকে তার বোনের সঙ্গে বিয়ে করতে বলেছিলেন। আরেকটি অংশের দাবি, বুশরা তার মেয়ের সঙ্গে ইমরানকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। এর পর তিনি স্বপ্ন দেখেন। ওই অশরীরীর আওয়াজ তাকে জানায়, পাঁচ সন্তানের মা বুশরাকেই বিয়ে করতে হবে ইমরান খানকে। বুশরার তখনকার স্বামীও ডিভোর্স দিতে রাজি হয়ে যান।

রিপোর্টের দাবি, প্রথম দেখাতেই বুশরাকে দারুণ লেগেছিল ইমরানের। পরের সাক্ষাৎগুলিতে বেশ কয়েকটি কবিতা পড়তে দেন বুশরা। ইমরান সেগুলি বাড়িতে গিয়ে পড়তেনও। বুশরা ইমরানকে একটি আংটিও দিয়েছিলেন সৌভাগ্যের জন্য।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জিন পোষেন ইমরান খানের স্ত্রী বুশরা!

আপডেট সময়: ০২:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯