ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন দমাতে যেসব নির্দেশনা দিয়েছিলেন নায়ক রিয়াজ

  • আপডেট সময়: ০৫:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। ‘আলো আসবেই’ নামের সেই চ্যাটগ্রুপে তিন মন্ত্রীসহ ছিলেন শোবিজ জগতের অনেক তারকা।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আলো আসবেই গ্রুপের বেশ কয়েকটি স্ক্রিনশট ফাঁস হয়। এরপর রাতের মধ্যে প্রায় ১৫০-এর ওপরে স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে ছাত্র-জনতার আন্দোলন দমনে তারকাদের নানা বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসে।

আলো আসবেই গ্রুপের অন্যতম অ্যাডমিন ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে, ছাত্র-জনতার আন্দোলন দমনে বড় দায়িত্বই পেয়েছিলেন তিনি।

এক মেসেজ রিয়াজ ওই সময়ে সবাইকে একতাবদ্ধ থাকতে বলেন। সেখানে তিনি আটটি বিশেষ নির্দেশনা দেন সবাইকে। ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা গেছে তিনি বলছেন

১. আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই

২. সময়টা আমাদের প্রতিকূলে

৩. আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার, তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে

৪. এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না বা করা যাবে না

৫. যেকোনো মূল্যে এ আন্দোলন দ্রুত থামাতে হবে

৬. সোশ্যাল মিডিয়ায় একজন আরেক জনকে সাপোর্ট দিতে হবে

৭. একজনের যেকোনো ধরনের বিপদে, সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে

৮. সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলে আমরা সবাই মিলে এ তুফান পাড়ি দিতে পারবো।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে পতিত আওয়ামী লীগ সরকারের ‘প্রোপাগান্ডা সার্ভ’ করার জন্য শোবিজের নামকরা তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেখান থেকে আসতো অনেক নির্দেশনা। কখন কোথায় এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে কথা বলতে হবে, কী করতে হবে; এছাড়া যেসব তারকা ছাত্র-জনতার পক্ষে, তাদের নামে কুৎসা রটানো হতো এই চ্যাট গ্রুপে।

এদিকে, শুধু ফেরদৌস-রিয়াজরা নয়, এই গ্রুপে ছিলেন অরুণা বিশ্বাস, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, তানভীন সুইটি, চিত্রনায়ক জায়েদ খান, শমী কায়সার, শামীমা তুষ্টি, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

আন্দোলন দমাতে যেসব নির্দেশনা দিয়েছিলেন নায়ক রিয়াজ

আপডেট সময়: ০৫:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪