ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আয়নাঘরে ২১ দিন নির্যাতন করা হয় অভিনেত্রী নওশাবাকে!

  • আপডেট সময়: ০৯:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৯০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিগত সরকারের আমলে ‘আয়নাঘর’-এ রেখে টর্চার করা হয়েছিল টেলিভিশন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের শো’তে এসে সেই ঘটনা বলেছেন নওশাবা, যেটি প্রচারের অপেক্ষায় রয়েছে।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

সে সময় তাকে গ্রেপ্তার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। একজন উঠতি তারকার ক্যারিয়ারে ভাটা পড়ে, অতটুকু অন্তত সবাই নিজ চোখেই দেখেছেন। কিন্তু তার ব্যক্তিজীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক-শারীরিক অবস্থা কি হয়েছিলো সে কথা কেউ জানেন না। কারণ, এ নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী।

নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে। কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল ২০১৮ সালে, সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু এখন দিন বদলেছে। যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল সেই ক্ষমতারই বদল হয়েছে। তাই হয়তো নওশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার।

তিনি কথা বলেছেন তানভীর তারেকের শো’তে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শো-এর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন, ২০১৮ তে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে ২১ দিনের নির্যাতন! অতঃপর রিহ্যাবে ৬ মাস। নিজের মেয়েকেই চিনতে পারত না! সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ৬ বছরে ২০ বারের ওপরে বাসা বদলেছে। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে! নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন! কোনো আপোষ করেন নি। অনেক রকম অফার এসেছে! মামলা করেছেন আগেই, যা এখনও চলমান। গল্পগুলো আসছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

আয়নাঘরে ২১ দিন নির্যাতন করা হয় অভিনেত্রী নওশাবাকে!

আপডেট সময়: ০৯:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪