ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচন : কাল থেকে সাইক্লোন হয়ে মাঠে নামবো : হিরো আলম

  • আপডেট সময়: ০৭:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ৯৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থিতা বাতিল হয়েছিল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের। পরে নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আপিল করলে গত ২২ জুন প্রার্থিতা ফিরে পান তিনি। এরপর ২৬ জুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক বেছে নেন হিরো আলম।

তবে কয়েকদিন ধরেই নির্বাচনী প্রচারণার ফোকাসে নেই তিনি। গত দুই তিন দিন ধরে নির্বাচন নিয়ে খুব একটা সবর দেখা যাচ্ছে না তাকে। তাই কেউ কেউ বলছেন, হিরো আলম মাঠের প্রচারণায় ঝিমিয়ে পড়েছেন। তিনি কি সত্যিই নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকবেন?

জানতে চাইলে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে হিরো আলম বলেন, ঈদ এবং বৃষ্টির কারণে গত কয়েকদিন নির্বাচনী প্রচারণা চালাতে পারিনি। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে সাইক্লােন হয়ে মাঠে নামবো। এটাও মনে রাখবেন, হিরো আলমকে কখনো টাকা দিয়ে কেনা যায় না।

হিরো আলম আরও বলেন, মহাখালীর সাত তলা বস্তিতে আগামীকাল প্রচারণা চালাবো। এরপর আবার কড়াইল বস্তিতে।

এর আগে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করায় শূন্য হওয়া বগুড়া-৪ এবং ৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

উপনির্বাচন : কাল থেকে সাইক্লোন হয়ে মাঠে নামবো : হিরো আলম

আপডেট সময়: ০৭:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩