ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময়: ১১:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী শনিবার তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসছেন। ওইদিন তিনি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন।

মঙ্গলবার (২৭ জুন) এ উপলক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন। এরপর তিনি নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

শনিবার কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময়: ১১:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩