ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি বিদেশিদের কাছে যায় না, বিদেশিরা বিএনপিকে ডাকে : মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৬:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ৯৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে যায় না, বিদেশিরা বিএনপিকে ডাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার জন্য।

আজ রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভালো নির্বাচন দিবে এ কথা জনগণ বিশ্বাস করে না। গোটা বাংলাদেশেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা গণতন্ত্র বিশ্বাস করে না। গত ১৫ বছর ধরে দেশে মানুষের নামে অত্যাচার অভিচার চালাচ্ছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু সেটার সমালোচনা সহ্য করতে পারে না তারা। সরকার বার বার মানুষকে বোকা বানাতে পারবে না। জনগণ রাস্তায় নেমে গেছে। দেশের যে সংকট এটা শুধু বিএনপির নয়, এটি পুরো জাতির। এটা সমাধান করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

বিএনপি বিদেশিদের কাছে যায় না, বিদেশিরা বিএনপিকে ডাকে : মির্জা ফখরুল

আপডেট সময়: ০৬:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩