ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে : জাহাঙ্গীর

  • আপডেট সময়: ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • ৯৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খানকে হারিয়ে জয় পেয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক মেয়র।

ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাবেক মেয়র বলেন, আমি সরকার ও আওয়ামী লীগের বিরোধী না। আমরা ব্যক্তির বিরুদ্ধে লড়েছি। গাজীপুরে নৌকা জয়ী হয়েছে, ব্যক্তি হেরেছে।’

তবে সবাইকে নিয়ে স্মার্ট গাজীপুর গড়তে মাকে সহযোগিতা করতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি গাজীপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছি। আমি আপনাদের সন্তান, জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি। স্মার্ট গাজীপুর গড়তে কাজ করে যাবো।’

নৌকার প্রার্থীর কাছে সহযোগিতার জন্য যাবেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমি মাকে নিয়ে নৌকার প্রার্থীর কাছে যাবো। তার সহযোগিতা চাইবো। সবাইকে নিয়ে গাজীপুরকে গড়ে তুলতে কাজ করবো।

গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, গাজীপুর সিটির সবাই আমার বাবা-মা, ভাই-বোন। সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

নিজের অভিজ্ঞতা ও সবকিছু নিয়ে মাকে সহযোগিতা করবেন ও পাশে থাকবেন বলেও জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

গাজীপুরে নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে : জাহাঙ্গীর

আপডেট সময়: ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩