ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য

  • আপডেট সময়: ০৩:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • ১১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঐক্য ন্যাপের সভাপতি ও দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। রবিবার দিবাগত রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৮৩ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার প্রবীণ এই রাজনীতিককে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট মাসে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে বেড়ে ওঠেন তিনি। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদদের একজন। তিনি তার আদর্শ ধরে রেখে প্রায় সারা জীবন কাটিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

মারা গেছেন ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য

আপডেট সময়: ০৩:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩