ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

  • আপডেট সময়: ১১:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ১২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দুই শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানো হচ্ছে। রোববার মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়। এর আগে দণ্ড স্থগিত করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়াতে সম্মতি দেয় আইন মন্ত্রণালয়। আনুষ্ঠানিকতা শেষ করে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। আগের দুটি শর্তে তাকে মুক্তি দেয়ার জন্য মতামত দিয়েছে মন্ত্রণালয়।

দুটি শর্তের মধ্যে রয়েছে- তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয়, তখনো এই শর্তগুলো ছিল।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দুই দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়াতে সম্মতি দিয়েছি। তবে খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না এবং বাসায় থেকে তাকে চিকিৎসা নিতে হবে।

খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে। এ অবস্থায় কিছুদিন আগে খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

আপডেট সময়: ১১:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩